দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান

করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দোকান বন্ধ না রাখায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯টি দোকানের ৬৯হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এসএম জাকির হোসেন এ জরিমানা আদায় করেন। এসময় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর