সিংগাইরে সাড়ে ৩ হাজার দরিদ্র পরিবারের পাশে টুটুল

দেশের অন্যান্য জেলার ন্যায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রবিবার রাত ৮ টার দিকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস।

তাই সিংগাইর উপজেলার ১টি পৌরসভা, ১১টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে লকডাউনে থাকা অসহায় ৩ হাজার ৬শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার(২০ই এপ্রিল) সকাল ১১ টার দিকে সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুর করেন।

এদিন সিংগাইর পৌরসভা, সিংগাইর সদর ইউনিয়ন, তালেবপুর ইউনিয়নের ৯শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। অন্যান্য ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে জানা গেছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, আলু, লবন।

এ ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম, সাংগঠনিক মোঃ ওবায়দুল হক, সাবেক সাংগঠনিক অ্যাডভোকেট মোঃ জাহিদ খান উজ্জ্বল, পৌরসভা প্যানেল মেয়র মোঃ সমেজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কাউন্সিলর আব্দুস সোবহান, মোঃ কামাল হোসেন, মোঃ শামছুল ইসলাম, জার্মিত্তা ইউপি সদস্য মোঃ শাহজাহান, সাবেক কাউন্সিলর মোঃ কাউছার আহমেদ প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর