গত ৪ মাস ধরে বেতন পান বলে অভিযোগ করেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা। আর সেই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
সোমবার(২০ এপ্রিল) বকেয়া বেতনের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড নামের কাঁকড়া হ্যাচারির শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
শ্রমিক মনোয়ারা খাতুন জানান, অসহায় হয়েই সাকিবের কাঁকড়া ফার্মে কাজ করি। কিন্তু গত ৪ মাস বেতন বন্ধ। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার নেই। না খেয়ে দিন কাটাচ্ছে তার ছেলে-মেয়েরা।
প্রত্যক্ষদর্শী আশিক সবুজ জানান, একাধিকবার সময় নিয়েও বেতন না দেয়ায় আজ সকালে আন্দোলনে শুরু করেন প্রায় দুই শতাধিক শ্রমিক। তবে, সামাজিক দূরত্ব বজায় না রেখে আন্দোলন করায় র্যাবের একটি টহল টিম আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়।
আরেকজন শ্রমিক জানান, অভাবের তাড়নায় তার হ্যাচারিতে কাজ করি। অথচ তাদের ঠিকমতো বেতন না দেয়ায় তারা খুবই কষ্টে আছে।
স্থানীয় বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। ফার্ম কর্তৃপক্ষ বিক্ষোভরত শ্রমিকদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করবেন বলে জানিয়েছেন।
তবে, সাকিব আল হাসানের কাঁকড়া ফার্ম প্রজেক্টের তত্ত্বাবধায়ক সগীর হোসেন পাভেলের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বার্তাবাজার/কে.জে.পি