কিশোরগঞ্জে শনাক্ত ৬৭, মোট ১৪১

কিশোরগঞ্জে আজ নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৪৪ জন। এদের মধ্যে তাড়াইল-১০, ইটনা- ৬, মিঠামইন-১৬, কটিয়াদী ৯, সদর-৩ জন। গতকাল ২৩ জন এ জেলায় শনাক্ত হয়েছিলো। যা ভৈরব ২০, অস্টগ্রাম-২, হোসেনপুরে ১ জন । গত দুই দিনে এ জেলায় শনাক্ত হয়েছে ৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৪১ জন।

গতকাল (১৯-০৪-২০২০) মোট ১২৫ টি নমুনার মধ্যে ৪০ টির তথ্য পাওয়া গিয়েছিলো যা ২৩ জনের করোনা শনাক্ত হয়েছিলো। আর বাকি আরো ৮২ টির তথ্য পেন্ডিং ছিলো। আজ (২০-০৪-২০২০) ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন শনাক্ত হয়েছে।

আজ (সোমবার) সন্ধায় এ কথা জানিয়েছে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান।

এ জেলায় আজ রাত সন্ধা পর্যন্ত সদর উপজেলায় ১২, বাজিতপুর ২, কুলিয়ারচর ৭, তাড়াইল ২১, অষ্টগ্রাম ৩, মিঠামইন ১৯, কটিয়াদী ১১, নিকলী ১, ভৈরবে ৩৫, করিমগঞ্জ ১৬, হোসেনপুর ৩, পাকুন্দিয়া ৩, ইটনা ১১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে করিমগঞ্জ ও হোসেনপুরে ২ জন মারা গেছে।

ছবি- বার্তা বাজার।

বার্তা বাজার/এস.আর..

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর