ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে ডাক্তার-পুলিশসহ আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত চারজনের মধ্যে একজন ডাক্তার, একজন সহকারী এসিস্ট্যান্ট ও একজন পুলিশ সদস্য।
এছাড়া ৫৫ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন যার বাড়ী উপজেলার শাক্তা ইউনিয়নে। আজ সোমবার কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
মোবারক হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪ জনের একজন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের নারী চিকিৎসক ও অপরজন এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত এএসআই সহ শাক্তা ইউনিয়নের একজন সাধারণ বাসিন্দাও রয়েছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কেরানীগঞ্জে সর্বমোট ১০৭ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে ৪৬ জনের করোনার রিপোর্ট পজিটিভ আসে।
এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
কেএ/বার্তাবাজার