এবার দৈনিক প্রথম আলোর এক জৈষ্ঠ সংবাদকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম আলো তাদের অনলাইনে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ থেকে প্রথম আলো প্রকাশের প্রায় শতভাগ কাজ বাসা (হোম অফিস) থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকে কাজ করছেন।
করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রথম আলো কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী সতর্কতামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। সিংহভাগ কর্মী এত দিন বাসা থেকেই কাজ করে আসছিলেন।
প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় প্রধান কার্যালয় কার্যত বন্ধ রেখে প্রথম আলো পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ১০ জন। একই সময় শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১০১ জন। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস