অযথা বাইরে ঘোরাঘুরি, ১২ লাখ টাকা জরিমানা

লকডাউনে সামাজিক দূরত্ব না মানা, মাস্ক ছাড়া অপ্রয়োজনে বাইরে আড্ডা দেয়ায় লালমনিরহাটে গত এক মাসে ১ হাজার ৬১০টি মামলায় ১১ লাখ ৬৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২০ এপ্রিল) সকালে এডিসি (রাজস্ব) রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জারি করা গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে গত ১৭ মার্চ থেকে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভার বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত ১৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবার্তা অমান্য করে বিনা কারণে ঘুরে বেড়ানোর দায়ে ৩৯২টি ভ্রাম্যমাণ আদালত এক হাজার ৬১০টি মামলা করে।

এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর