বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ২১৮৭ সদস্যকে ৫০০ টাকা করে দেয়ার সিদ্ধান্ত

নোভেল করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করায় সারাদেশের ন্যায় যশোর বেনাপোলের সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরাও বাড়িতে অসহায় হয়ে দিন কাটাচ্ছে।

তাদের কথা চিন্তা করে উক্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২১৮৭ জন কর্মচারীকে নগদ ৫০০ শত টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার(২০শে এপ্রিল) সকাল ১০ টার দিকে বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশন ভবনে কার্যকরী পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মজিবুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান তাজিন সহ কার্যকরী পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সারা বাংলাদেশে যখন মহামারী নোভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করায় সবপর্যায়ের খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে বাড়িতে বসে দিন কাটাচ্ছে। সরকারের পক্ষ থেকে ও স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে প্রায় সব পর্যায়ের মানুষের সাহায্য সহযোগিতা করা হচ্ছে।

কিন্তু আমাদের সদস্যদের কেউ কোনো খোঁজখবর নিচ্ছে না।তাই আমাদের নিজস্ব স্টাফ অ্যাসোসিয়েশনের তহবিল থেকে ২১৮৭ জন সদস্যকে নগদ ৫০০ শত টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা আরো বলেন,বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরাই কাস্টমস কে সব সময় সহযোগিতা করি।কিন্তু এই দুর্দিনে আমাদের পাশে কেউ এগিয়ে আসেনি।

মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আমরা অনুরোধ করবো সবার মতো আমাদেরকেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর