শ্রীপুরে ইউএনও ইয়াছিন কবীরের উদ্যেগে ভ্রাম্যমান সবজির দোকান চালু

মাগুরার শ্রীপুরে শ্রীপুর অফিসার্স ক্লাবের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো:ইয়াছিন কবীরের উদ্যেগে শ্রীপুর সদর ইউনিয়নে রবিবার ৬ টি ভ্রাম্যমান সবজির দোকান চালু করা হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে ভ্রাম্যমান সবজির দোকান চালু দোকানগুলোর সেবা কার্যক্রম শ্রীপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের দোড়গোড়াই পৌঁছে যাবে।

ভ্রাম্যমান সবজির মধ্যে আলু ২৫ টাকা, পটল ৩০ টাকা, করলা ২০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, ঢেড়স ৩০ টাকা, পুইশাঁক ২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা এবং বেগুন ৩০ টাকা প্রতি কেজির নাম নির্ধারন করা হয়েছে।

১৯ এপ্রিল রবিবার থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবীর। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর জানান, করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সাধারণ মানুষদের ঘরে রাখার জন্য এ কার্যক্রম পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে।

এ কার্যক্রম সফল হলে উপজেলার অন্যান্য ইউনিয়নে পরবর্তীতে ভ্রাম্যমান দোকানের সংখ্যা বাড়ানো হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর