কক্সবাজারের টেকনাফে পঙ্গপাল সাদৃশ্য অজ্ঞাত পোকার আক্রমনে সাবাড় হয়ে যাচ্ছে সবুজ গাছ পালা। সদর ইউনিয়নের সদর ইউনিয়নের লম্বরী এলাকায় সোহেল সিকদারের বসত বাড়ি সংলগ্ন বাগানে এই পোকার আক্রমন দেখে গেছে।
বাগান মালিক সোহেল সিকদার জানান, গত ১৮ এপ্রিল পোকার আক্রমন শুরু হয় বাগানে। বাগানের বিভিন্ন ফলজ ও বড় বড় গাছের পাতাগুলোতে লক্ষ লক্ষ পোকা পাতা গুলো খেয়ে ফেলছে।
দিনের বেলার এই পোকার আক্রমন কম দেখা গেলেও রাতে আক্রমনে মাত্রা বেড়ে যায়। এই পোকার ভয়ে সন্ধ্যার পরে প্রয়োজনে ঘরের বাহিরে উঠানেও বের হওয়া যায়না। আজ সকালে টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসে পরিদর্শন করেছেন।
টেকনাফ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম জানান, এটি পঙ্গপাল কিনা এখনো নিশ্চিত নয়। পঙ্গপালের শাররীক ধরন ও বৈশিষ্টের সাথে কিছুটা মিল রয়েছে।
তবে পোকার নমুনা জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে নিশ্চিত করলেই বলা যাবে এটি আসলে কি পোকা। আক্রান্ত বাগান পরিদর্শন করে ধারণা করা হচ্ছে এই পোকার স্থায়িত্ব থাকলে এটা গোটা এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়বে।
তাই আক্রান্ত বাগানে কীটনাশক প্রয়োগ করলে পোকা দমন হবে বলে আশা করা যাচ্ছে। এতে যদি দমন না হয় তবে সরকারী ভাবে পোকা দমনে ব্যবস্থা নেয়া হবে।
কেএ/বার্তাবাজার