বে-সরকারি সংস্থা উত্তরণ “স্টার্ট ফান্ড এবং ইউকেএইড বাংলাদেশ”এর সহযোগিতায়“ প্রকল্পের মাধ্যমে মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা ও যশারের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে পেরেছে।
উত্তরণ সাতক্ষীরা ও যশোর জেলায় “স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইড” এর সহায়তায় জরুরী পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান এবং সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে।
উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের জেলা সম্বয়কারী সঞ্জয় আচার্য্য জানান, উত্তরণ কোভিড-১৯ এর ব্যাপক আকার বিস্তৃতি রোধে বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।
প্রায় ১৫ জন স্টাফ এবং ৩০০ জন স্বেছাসেবক নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সকলকে বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিরাপদে রাখার জন্য ১৫ মার্চ থেকে অদ্যাবধি বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।
একই সাথে স্থানীয় ও জেলা-উপজেলা হাসপাতালগুলোকে আরও সমৃদ্ধ করার জন্য উত্তরণ অক্সিজন, নবুলাইজার, পিপিই, মাস্ক ও বিভিন্ন চিকিৎসা উপকরণ সরবরাহ কর যাচ্ছে যাতে হাসপাতালগুলো সাধারণ মানুষের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করতে পারে।
তিনি আরও জানান, উত্তরণ সাতক্ষীরা ও যশোর জেলায় ৭০০ দরিদ্র পরিবারের মধ্যে হাইজিন কিট প্যাকেজ প্রদান, জেলাব্যাপী ব্যাপক প্রচার মাইকিং, লিফলেট বিতরণ, প্যানা, জনবহুল স্থানে হাত ধোয়ার স্থান স্থাপন, সামাজিক নিরাপদ দুরত্ব সার্কেল বাস্তবায়ন, হোম কোয়ারেন্টাইন গাইডলাইন প্রদান, রাস্তা ও জনসমাগম স্থানে জীবানুমুক্ত করণ ব্লিচিং পাউডার ছিটানো, জেলা-উপজেলা সকল হাসপাতালে অক্সিজন সিলিন্ডার, ফ্লো মিটার এবং নবুলাইজার প্রদানের মাধ্যমে উত্তরণ এর জাতীয় দুর্যোগময় এই সময়কালে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় একযোগে সরকারের সাথে কার্যক্রম চলমান রয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত এবং যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন করোনা ভাইরাস সংক্রমণ রোধে উত্তরণের এসব কার্যক্রমের ভূয়সী প্রশসংসা করেন।
এদিকে উত্তরণ সরকারের সাথে যুক্ত থেকে প্রাণঘাতী করোনা মোকাবেলায় সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প সম্বয়কারী জাহিন শাম্স সাক্ষর।
অপরদিকে একই দিনে মরণব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ব্যাপক আকার বিস্তৃতি রোধে সাতক্ষীরার শ্যামনগর হাসপাতালে ২টি অক্সিজন সিলিন্ডার, ২ টি ফ্লো মিটার, ২ টি নবুলাইজার ও ২০০ পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ।
সোমবার সকালে উত্তরণ “স্টার্ট ফান্ড এবং ইউকেএইড বাংলাদেশ”এর সহযোগিতায়“ প্রকল্পের মাধ্যমে মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের অংশ হিসেবে উক্ত সামগ্রী প্রদান করা হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহসহ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উত্তরণের কর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার