বন্ধ হলো সোনালী ব্যাংকের একটি কর্পোরেট শাখা

রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। এই শাখার একজন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় শাখাটি বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান ।

আতাউর রহমান প্রধান জানান, যে কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার স‌ঙ্গে আ‌রো চার কর্মী ছিলেন। তাই এই শাখার সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখা থেকে পরিচালিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর