দাফন সম্পন্ন হয়েছে ইমরুল কায়েসের বাবার

জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আদম বিশ্বাসের (৬০) জানাজা ও দাফনকাজ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ঢাকা থেকে তার লাশ মেহেরপুরের গ্রামের বাড়িতে পৌছায়। সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের সদর উপজেলার উজলপুর গ্রামের বাড়ির আঙিনায় স্বজনদের অংশগ্রহনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

প্রশাসনের নির্দেশ মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে অল্প কয়েকজন স্বজনের উপস্থিতিতে তার জানাজা ও দাফন শেষ হয়। এসময় দুর্যোগের কারণে সবাইকে বাবার জানাজায় অংশগ্রহনের সুযোগ দিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করে তার মরহুম বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

পরে গ্রামের কবরস্থানে বানি আমিনের মরদেহ দাফন করা হয়।

গত ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইমরুলের বাবা বানি আমিন। নসিমনের ধাক্কায় মাথায় ও কানে আঘাত পান তিনি। কয়েকটা হাসপাতাল বদলিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার একটি উন্নত বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। সেখানেই রোববার (১৯ এপ্রিল) রাত ৯টয়ায় তিনি মারা যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর