কেন্দ্রীয় যুবলীগ নেতার সাতক্ষীরায় খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক আলহাজ্ব আবু আহমেদ নাসিম পেভেলের নির্দেশনায় সোমবার সকালে সদর উপজেলার শতাধিক পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা রাজু মোল্যা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, যুবলীগ কর্মী হাবিবুর রহমান, এসএম সুমন, কালাম গাজী, আব্দুল আলিম, বাবু প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরনকালে তারা এ সময়, সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার এবং বাড়িতে থাকার আহবান জানান। এ সময় আরো জানানো হয় তাদের এই খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর