দেশে ফিরেছেন লকডাউনে ভারতে আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশি নাগরিক। নয়াদিল্লীর বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন।
৩ টা ৪৮ মিনিটে চেন্নাই ফেরত স্পেশাল ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে বলে নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম মার্কেটিং অ্যান্ড পিআর কামরুল ইসলাম।
একইভাবে আগামী কয়েকদিনে আরো কয়েকটি ফ্লাইটে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া অনেকেই চেন্নাই হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে