প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেলো ধামরাইয়ের ললিত নগরের হিন্দু সম্প্রদায়

বিশ্বব্যাপী করেনাভাইরাসের ভয়াল থাবায় কর্মজীবী মানুষেরা অসহায় হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ললিত নগরের ৩০ ঘর হিন্দু সম্প্রদায় অতি দারিদ্র্যের সাথে সংগ্রাম করে আসছিল। উক্ত গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রধান পেশা হচ্ছে বাঁশের কুলা তৈরি করা। কিন্তু পাশের জেলার হাট-বাজারগুলো লকডাউন থাকায় তাদের তৈরি বাঁশের সামগ্রীগুলো কেনাবেচা হচ্ছে না।

এই পরিস্থিতিতে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্যপ্রার্থী হযয়ে ৩০ টি পরিবারের তালিকা প্রশাসনের কাছে হস্তান্তর করলে তারা বিষয়টি বিবেচনায় আনে এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের কাছে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ১০ কেজি আলু হস্তান্তর করে। পরে ধামরাই উপজেলা ছাত্রলীগ তাদের মধ্যে ওই খাদ্য সামগ্রী বিলিয়ে দেয়।

এজন্য ললিত নগরের হিন্দু সম্প্রদায় এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সুদীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করেন।

ছবি: বার্তা বাজার

এব্যাপারে, ললিত নগরের দয়াল চন্দ্র দাস বলেন, “আমরা খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছি যেহেতু আমাদের তৈরি বাঁশের দ্রব্যাদি কোথাও বেচাকেনা করতে পারিনা। তাই আমরা উপজেলা ছাত্রলীগের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমাদের সম্প্রদায়ের একটি তালিকা দিয়েছিলাম। সে অনুযায়ী প্রশাসন আমাদের কথা রেখেছে। ভবিষ্যতেও আমাদের পাশে থাকার জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি।”

ললিত নগরের বাসিন্দা বিভা রানী দাস বলেন, “ধামরাই উপজেলা ছাত্রলীগ হগ্গল সময় আমাগো পাশে থাকে।”

এবিষয়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক মোঃ রবিউল আওয়াল রুবেল বলেন, “আমরা তালিকা পাওয়ামাত্রই প্রশাসনের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং প্রশাসন তাদের অবস্থার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতে ললিত নগরের হিন্দু সম্প্রদায় কথা বিবেচনা করে ধনাঢ্য ব্যক্তিদের পাশে থাকার আহ্বান জানাই।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর