ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ডে মালবাহী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে -১জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
আজ (২০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছ।
দূর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত অ্যাম্বুলেন্স চালকের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং আহত ৪ জনকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ডে আজ দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে সাতক্ষীরাগামী অ্যাম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক আব্দুল সাত্তার (৫০) নিহত হয় এবং ৪জন আহত হয়।
আরো জানান, নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আর আহতদেরকে একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি