আবারও রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া: পুলিশসহ আহত ৬৫

চলমান করোনা পরিস্থিতিতে একের পর এক ঘটনার জন্ম দিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি করছে ব্রাহ্মণবাড়িয়া। এবার জেলার নাসিরনগরে তুমুল সংঘর্ষ হয়েছে। যার কারণ হিসাবে ছিল সামান্য ধাণ মাড়াই করা। আহত হয়েছেন পুলিশসহ আরও ৬০ জন। গতকাল রোববার (১৯ এপ্রিল) নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৯ রাউন্ড গুলি করেছে পুলিশ।

জানা যায়, রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে ডিঘর ও সূচীউড়ার তিতাস নদীর পাড়ে ধান মাড়াই করছিল স্থানীয় কৃষক ফারুক মিয়া। এসময় মাড়াই করা ধানের উপর ছোট একটা ট্রাক উঠিয়ে দেয় কামাল নামের এক ব্যাক্তি। এই ঘটনার জের ধরেই ফারুক আর কামাল জড়ায় তর্কে। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে শুরু করে তুমুল মারামারি। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত টানা ৪ ঘন্টা চলে এই সংঘর্ষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার সাথে সাথে কামালের পক্ষের লোকজন আক্রামন করে পুলিশের উপর। তখন শুরু হয় ত্রিমূখী সংঘর্ষ।

আকষ্মিক হামলায় পুলিশের ৫ জন আহত হয়। এছাড়া ওদের দুপক্ষের আরও ৬০ জন গুরুতর আহত হয়। বাধ্য হয়ে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের হাসপাতালে নেয়ার পাশাপাশি ঘটনাস্থলে আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ ভয়াবহ এই সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষকে বাড়িতে পৌঁছে দিয়েছি। তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে।

নাসিরনগর থানার ওসি সাজেদুর রহমান জানান, করোনার ভয়ে মানুষ যখন গৃহবন্দি, ব্রাহ্মণবাড়িয়ায় তখন প্রতিদিনই ঘটছে সংঘর্ষের ঘটনা। যা খুবই দুঃখজনক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর