পঞ্চগড়ঃপঞ্চগড়ের বােদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ধনিপাড়া এলাকায় শ্বাসকষ্ট নিয়ে এক শিক্ষার্থীর (১৬) মৃত্যু হয়েছে।
সেই ওই এলাকার বজলুর রহমানের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
আজ সােমবার (২০ এপ্রিল) রাতে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল ওই শিক্ষার্থীর টনসিলের কারণে জ্বর,শ্বাসকষ্ট বেশি হওয়ায় আমরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাই। তার জন্ডিসের সমস্যাও ছিল। এ নিয়ে তাকে কবিরাজের কাছে যাওয়া হয়েছিল। তবে তার জন্ডিসের কারণে মৃত্যু হয়েছে বলে আমাদের মনে হয়।
বােদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রাজিউল করিম রাজু জানান, পঞ্চগড়ের বােদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ধনিপাড়া এলাকায় শ্বাসকষ্ট নিয়ে এক শিক্ষার্থীর ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। তার আগে থেকে তার নানা রকম স্বাস্থ্য সমস্যা ছিল। করোনা রোগীর মত করেই ওই শিক্ষার্থীর দাফন সম্পন করা হয়েছে।
এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা তার নমুনা সংগ্রহ করেছি এবং মঙ্গলবার সকাল রংপুর মেডিক্যালে তার নমুনা পাঠানা হবে।পরিক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে আসলে সে আক্রান্ত কিনা। তবে তাদের বাড়ি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা তার নমুনা সংগ্রহ করেছি। তবে এখনি বলা যাচ্ছে না সে করোনায় আক্রান্ত কিনা এবং তার করোনার উপস্বর্গ ছিল কিনা। তবে করোনা রোগীর মত করে তার বিশেষ ব্যবস্থায় তার দাফন হবে। তবে আমরা তার বাড়িটি পর্যবেক্ষণে রেখেছি।
বার্তা বাজার/এম.সি