মোট মৃতের অর্ধেক ঢাকায়, না’গঞ্জে ৪ জন

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১০ জন। দেশে এ পর্যন্ত মোট ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১০১ জন মানুষ। মোট মৃত ১০ জনের মাঝে ৫ জনই ঢাকার বলে জানা গেছে। এছাড়া নারায়ণগঞ্জের ৪ জন ও নরসিংদীর ১ জন।

সোমবার (২০ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমা সুলতানা ।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪৯২ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৫ জন। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২৭৭৯ জনের।

এর আগে, গতকাল রোববার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩১২ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের। এদিন সুস্থ হয়েছেন ০৯ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর