দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯২ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪৮ জনে। মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।
সোমবার (২০ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমা সুলতানা।
বিরফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪৯২ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮৫ জন। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২৭৭৯ জনের।
এর আগে, গতকাল রোববার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩১২ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের। এদিন সুস্থ হয়েছেন ০৯ জন।
বার্তাবাজার/এসজে