বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাদত হোসেন। চলমান করোনা দুর্যোগে তার দায়িত্ব পড়েছে সৈয়দপুর ইউনিয়নে। দায়িত্ব পাবার পর থেকে ইউনিয়নটিকে করোনা মুক্ত রাখতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি। ইউনিয়নের প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে মানুষকে সচেতনতার পাশাপাশি সাহায্য করছেন। এছাড়াও নিজের ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরন করেছেন তিনি। এছাড়াও বিদেশ-ঢাকা-নারায়নগঞ্জ ফেরত মানুষদের কোয়ারেন্টিন নিশ্চিতের পাশাপাশি তাদের খাবারের ব্যবস্হাও করছেন তিনি।
সর্বশেষ কর্মহীন হয়ে পড়া ২ টি পরিবারের মাঝে নিজের জন্য পাওয়া রেশন ও অর্ধেক বেতনের টাকা দান করেন তিনি।
এবিষয়ে এসআই শাহাদত হোসেন বলেন, মহান আল্লাহ তায়ালা যদি সহায় থাকেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যক্তিগত ভাবে যতটুকু পারি,মানুষের পাশে থাকার সর্বচ্চো চেষ্টা চালিয়ে যাব।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সনাতন চন্দ্র সরকার বলেন, শাহাদতের মানবতা ও কর্মস্পৃহা অন্যান্য পুলিশ অফিসারদের জন্য অনুকরণীয়। এমন পুলিশ অফিসারের জন্য আমি গর্বিত।
বার্তা বাজার/এম.সি