সেই অর্থ পিপাসু বাড়িওয়ালা নারী হুমকি দিলেন র‍্যাবকেও!

সম্প্রতি অনলাইনে করোনা ছাড়া আরও যে কয়েকটি বিষয়ে আলোচনা, সমালোচনা হচ্ছে তার মাঝে একটি রাজধানীর কাঁঠালবাগানের সেই বাড়িওয়ালাকে নিয়ে। বাসা ভাড়া দিতে না পারায় ভাড়াটিয়া দম্পতিকে ২ মাসের শিশুসহ বৃষ্টির মাঝেই ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। র‍্যাব সদস্যরা তার কাছে সমাধানের জন্য গেলে মোবাইল ফোনে উল্টো হুমকি দিচ্ছেন তাদেরকেও।

এছাড়া এলাকাবাসীও ওই মহিলার নামে প্রতারনা করে অর্থ আত্মসাতের মামলা করেছেন বলে জানা যায়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সেলিম-কুলসুম দম্পতির এই দুর্দশার চিত্র তোলে ধরা হলে রোববার (১৯ এপ্রিল) দুপুরে র‍্যাবের সহায়তায় দক্ষিণ বাড্ডায় মায়ের বাসা থগেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় কাঁঠালবাগানের ভাড়া বাসায়।

বাসার সামনে সংবাদ কর্মীদের অবস্থান দিকে এলাকাবাসী ছুটে আসেন। জানান বাড়িওয়ালা শম্পার নামে শত শোত অভিযোগ। প্রতারণা ও মানুষের সাথে অমানবিক আচরণ ছাড়াও না ধরণের অন্যায় অভিযোগ এসেছে তার নামে।

ভুক্তভোগী একজন বলেন, আমি ওই বাড়ির ভাড়াটিয়া ছিলাম। আমার কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। মামলা করেছি বলে হাতে রাখা কাগজ বের করে সাংবাদিকদের দেখান।

দিন গড়িয়ে রাত র‌্যাব পুলিশের ৬ ঘণ্টারও বেশি অবস্থানের পরও আসেননি বাড়ির মালিক নুর আক্তার শম্পা। র‌্যাব বারবার যোগাযোগ করলেও উল্টো হুমকি দেন তিনি।

র‌্যাব ২ এর কোম্পানি কমান্ডার মেজর আরিফিন বলেন, মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। উনি (মানে বাড়িওয়ালা) বেশ কয়েক বার কল কেটে দেয়ার চেষ্টা করেছে। খারাপ আচরণ করেছেন।

পরে তাদের আবারও নিয়ে আসা হয় কলাবাগান থানায়, বাড়ির মালিকের রিরুদ্ধে মামলার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হয় পরিবারটিকে। সব শেষ আবার ফিরতে হলো বাড্ডায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর