পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে ভেদনগঞ্জ উপজেলার আর্শিনগর আওয়ামীলীগে ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান বেপারী এর উদ্যোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আর্শিনগর ইউনিয়নে ২টি ওয়াড়ের করোনা আতঙ্কে কর্মহীন অসহায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ খাদ্য সামগ্রী স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হতদরিদ্রদের হাতে তুলে দেয়া হয়।
উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্লা, কাঁচিকাটা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ানসহ আর্শিনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন,পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে নড়িয়া-সখিপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের জন্য জননেতা একেএম এনামুল হক শামীমের নির্দেশে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বার্তা বাজার/এম.সি