চীনকে ১৩ হাজার কোটি পাউন্ড ক্ষতিপূরণের চাপ দিল জার্মানি

করোনা ভাইরাস ছড়ানোর দায় দিয়ে চীনের কাছে ১৩০০০ কোটি পাউন্ডের ক্ষতিপূরণ চেয়েছে জার্মানি। করোনা মহামারির জন্য বেইজিংকে দায়ী করে দেশটির জাতীয় পত্রিকা ‘বিল্ড’-এ প্রকাশিত একটি মন্তব্য প্রতিবেদনে এমন দাবি জানানো হয়েছে। এর আগে একই কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, বৃটেন ও যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ দিলো জার্মানি।

বিশ্বের শকিশালী পরাশক্তির এই দেশগুলোর দাবী, চীনের উহান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি এবং বিষয়টিকে চীন ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এরই মধ্যে উহানের একটি ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে- এমনটা বিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘটনার সত্যতা পেলে চীনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধান করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। তার সঙ্গে চলতি সপ্তাহে জার্মানির সর্ববৃহৎ প্রচারিত ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’ তথ্যবোমা ফাটিয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও বৃটেনের ক্ষোভের আগুনের সঙ্গে যোগ দিয়েছে। বলা হয়েছে, চীনের কাছে ১৩০০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ চেয়ে ইনভয়েস পাঠিয়েছে জার্মানি।

এই বিষয়্টা উড়িয়ে দিয়ে চীন বলেছে, এর মধ্য দিয়ে অহেতুক বিদেশভীতি এবং জাতীয়তাবাদ উস্কে দেয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর