নারায়ণগঞ্জের সিভিল সার্জন করোনামুক্ত

মরণঘাতী করোনা থেকে মুক্ত হলেন নারায়াণগঞ্জ জেলা সিভিল সার্জন। এক সপ্তাহ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিয়ে এখন তিনি সুস্থ আছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, নমুনা সংগ্রহের পর গত ৯ এপ্রিল তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে তিনি আইসোলেশনে চলে যান নিজ বাড়িতে। সেখানে থেকেও নিয়মিত মোবাইল ফোনে দাফতরিক কাজ চালিয়ে যান এবং বিভিন্ন কাজে সমন্বয় করেন বিভিন্ন দফতরের সঙ্গে।

নারায়াণগঞ্জ সিভিল সার্জন জানান, আমি গত ৯ এপ্রিল থেকে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলাম। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি। ১৬ এপ্রিল পুনরায় টেস্ট করানো হলে সেখানে আমার করোনা নেগেটিভ আসে। পরে আবারও ১৮ তারিখ টেস্ট করানো হলে সেখানেও নেগেটিভ আসে। ফলে পরপর দুইবার ফলাফল নেগেটিভ আসায় এখন আমি পুরোপুরি সুস্থ।

সিভিল সার্জন আরও জানান, আইইডিসিআর- এর পরামর্শে আরও ৫ থেকে ৭ দিন বিশ্রামে থাকার পর আবারও আমি কাজে ফিরতে পারব।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর