আফ্রিকার দেশ নাইজেরিয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী লুট করতে আসা ডাকাতদের বাঁধা দিতে গিয়ে নিহত হয়েছেন ৪৭ জন সাধারণ মানুষ। রোববার (১৯ এপ্রিল) দেশটির উত্তর-পূর্ব কাতসিনা রাজ্যে এই ঘটনাটি ঘটেছে।
নাইজেরিয়ার পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, উত্তর-পূর্ব নাইজেরিয়ার ক্যাটসিনা রাজ্যে কয়েকটি গ্রামে সশস্ত্র ডাকাত হামলায় সাতচল্লিশ জন নিহত হয়েছেন। একযোগে ডানমুসা, দতসেনমা ও সাফানা জেলায় এই হামলাটি করা হয়েছে।
ক্যাটসিনা রাজ্যের পুলিশের মুখপাত্র গ্যাম্বো ইসাহ জানিয়েছেন, কাটসিনা শহরে মোটরসাইকেলের লোকজন তিন সম্প্রদায়ের বিরুদ্ধে “একযোগে আক্রমণ চালিয়েছিল। এসময় ৪৭ জন নিহত হয়। সূত্র-এফপি
বার্তাবাজার/এসজে