কুয়েত প্রবাসীদের জন্য সুখবর

কুয়েত প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর দিয়েছে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কুয়েতের যে সকল প্রবাসীর ইকামা বা সেদেশে থাকার অনুমতির মেয়াদ ১ মার্চ থেকে ৩১ মে’র মধ্যে শেষ হচ্ছে তাদের সবাইকে আরও ৩ মাসের মেয়াদ বাড়িয়ে দেয়া হচ্ছে।

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে জানা যায়, কুয়েতসহ বিশ্বের বিচিন্ন দেশে করোনা ইস্যুতে জরুরি অবস্থা জারি করার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ৩ মাসের ‘সাময়িক রেসিডেন্সি’ সব প্রবাসীসহ যারা কুয়েতে ভিজিট ভিসায় এসেছিলেন তাদের জন্যও প্রযোজ্য। এ ছাড়াও ছুটিতে যে সব প্রবাসী, তাদের নিজ নিজ দেশে অবস্থান করছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য কুয়েত সরকার অনলাইনে নবায়ন করার পদ্ধতি চালু করেছে।

অনলাইনে আকামা লাগাতে www.moi.gov.kw ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর