লালমনিরহাটে ডিলারের গোডাউন থেকে ১০ টাকা কেজির ১২০ বস্তা চাল উদ্ধার

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার সিন্ধুর্ণায় শাহজাহান আলী নামক এর ডিলারের গোডাউন থেকে ১০ টাকা কেজির ১২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে গোডাউন থেকে চাল পাচারের সময় একজন ট্রলিচালক কে আটক করে চাল উদ্ধার করা হয়।

হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয় এবং চালক কে আটক করা হয়।গোডাউন মালিক শাহাজাহান পতালক রয়েছে।

এবিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বার্তা বাজার কে জানান তদন্ত করে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর