ফ্রান্সে করোনায় মৃত্যু ২০ হাজার ছুঁই ছুঁই

মহামারি করোনাভাইরাসে ফ্রান্সে একদিনে আরও ৩৯৫ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা সাড়ে ১৯ হাজার ছাড়িয়েছে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

আগামী ১১ মে ফ্রান্সে লকডাউনের সময়সীমার পর পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। আর সেই লক্ষ্যে সরকার এখন সক্রিয়ভাবে কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী আডওয়ার্ড ফিলিপ রবিবার এক প্রেস কনফারেন্সে এ বিষয়টি তুলে ধরেন।

আর যে কোনো এলাকার স্কুল খোলার বিষয়ে স্থানীয় মেয়রের সঙ্গে প্রশাসন আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, যারা প্রয়োজনে ঘর থেকে বের হবে তাদের অবশ্যয় মাস্ক ব্যবহার করতে হবে।

ইউরোপের আরেক দেশ বেলজিয়ামও বিপর্যস্ত করোনা ভাইরাসের আক্রমণে। দেশটিতে ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত, আর মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিরাও এখন সময় পার করছেন না সঙ্কট আর আতঙ্কের মধ্যে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর