ত্রান নিয়ে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান বলেছেন, দলমত নির্বিশেষে যার অবস্থা খারাপ, দুস্থ, ঘরে খাবার নেই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করি জনগণের জন্য।একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে। এই সময়ে মানুষকে সাহায্য দেওয়ার জন্য আমরা যেই খাদ্য দ্রব্য দিচ্ছি। আর এই ত্রান নিয়ে যদি কেউ যদি দুর্নীতি করার চেষ্টা করে তাহলে এটা কোনো দিন ক্ষমার যোগ্য না, আমরা ক্ষমা করব না। আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। সেই সহায়তায় যারা অনিয়ম-দুর্নীতি করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তাদের কঠোর ও দৃষ্টান্ত মূলক শাস্তী দেয়া হবে। প্রত্যেককে সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।

রবিবার রাতে উপজেলার দৌলতপুর নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস নিয়ে সার্বিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ছবি: বার্তা বাজার

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং ৫০ পিস সার্জিক্যাল মাস্ক ডাক্তার ও নার্সদের জন্য প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জারিন পিপিই ও সার্জিক্যাল মাস্ক গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, থানার ওসি মাজেদুর রহমান, সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর