প্রাণঘাতী করোনাভাইরাসে গত দু’দিনে চীনের কোথাও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন করে করোনায় আক্রান্তের ঘটনা ঘটলেও মৃত্যুর ঘটনা ঘটেনি।
চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, রবিবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি। আগের দিনও করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।
তবে রবিবার নতুন করে ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮ জনই বহিরাগত। গত কয়েক সপ্তাহে স্থানীয়দের তুলনায বহিরাগতদের আক্রান্তের হার বেশি।
এদিকে, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭৪৭ এবং মারা গেছে ৪ হাজার ৬৩২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৮৪ জন। এছাড়া ৮১ জনের অবস্থা আশঙ্কাজনক।
বার্তাবাজার/এমকে