‘বাংলাদেশে ঈদের জামাত হবে না’

বাংলাদেশে ঈদের জামাত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলায় সময় কিশোরগঞ্জের এক ঈমামের সাথে আলাপকালে প্রধাননমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোলাকিয়ার পেশ ইমামের সাথে কথা বলার আগে বলেন, ‘এইবারতো ঈদের জামাত হবে না। তাই আগেই একটু ইমাম সাহেবের সাথে কথা বলি’

এরপর পেশ ইমামের সাথে প্রধানমন্ত্রী কথা বলতে শুরু করেন।

প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন, করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সাবাইকে খেয়াল রাখতে হবে। সবাই সচেতন হলে করোনা থেকে বাঁচা সম্ভব। আমরা আরেকটু সচেতন হলেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর