‘কারো এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে, সব জমিতেই চাষ করবেন বলে’ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্গা চাষিদের জন্য বিনা সুদে ঋণ দেয়া হবে। খাদ্য মোকাবেলায় চাষাবাদে্র দিকে আপনারা মনোযোগি হন।
তিনি আরও বলেন, রমজান মাসে যেন সংকট না হয় সেজন্য বিশেষ খাদ্য সহায়তা চালু করা হবে। করোনা সংকটকালীন যে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তা শুধু এই বছরই নয় আগামী দুই তিন বছর প্রণোদনা চালু থাকবে বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে