ব্যক্তিগত উদ্যোগে পাকুন্দিয়ার মির্জাপুরে ২০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলমগীর হোসেন ভূইয়ার ব্যাক্তিগত উদ্দোগে ২০০ পারিবারের মধ্যে (খাদ্যসামগ্রী) উপহার বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।

সোমবার (২০এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে ভ্যানগাড়ি দিয়ে চরফরাদী ইউনিয়নের বিভিন্ন ওয়াডের বাড়ীতে গিয়ে যারা করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারেন না এবং তাঁরা যেন খাদ্যের সন্ধানে বইরে বের হতে না হয় এমন ২০০ টি পরিবারকে পরিচয় গোপন রেখেই বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসা হবে বলে জানান আলমগীর হোসেন।

এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম মোনায়েম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা, পাকুন্দিয়া বাইকার ক্লাবের মডেরটর আনোয়ার হোসেন পারভেজ, উপজেলা ছাত্রলীগের নেতা জুয়েল রানা সহ স্হানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর