করোনা সংকট মোকাবিলায় আমরা মানুষকে সচেতন করতে পেরেছি বলেই এখনও দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন, করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সাবাইকে খেয়াল রাখতে হবে। সবাই সচেতন হলে করোনা থেকে বাঁচা সম্ভব। আমরা আরেকটু সচেতন হলেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, করোনায় একজন মানুষ মারা যাবে এটাও আমরা চাইনা। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভালো আছে। সবাই যদি সচেতন থাকেন তাহলে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বার্তাবাজার/এসজে