পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে ভেদনগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন এর উদ্যোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচি কাঁটা ইউনিয়নে করোনা আতঙ্কে কর্মহীন অসহায় প্রায় ৭ শতাধিক পরিবার’কে চাল-ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার দুদিন ব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে দলীয় নেতাকর্মীরা এ খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয়। এসময় উপস্থিত ছিলেন, কাঁচিকাঁটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ-সভাপতি, ইউপি সদস্য, যুবলীগ নেতা, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা,ইউনিয়নের আহবায়ক এবং স্থ্যানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।
এ ব্যাপারে কাঁচিকাট ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান বলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে আমি কাঁচি কাটা ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কাজ করে চলছি। আর এই করোনা আতঙ্কে কর্মহীন অসহায় পরিবারের জন্য জননেতা একেএম এনামুল হক শামীমের নির্দেশে আমার ব্যক্তিগত তহবিল থেকে কাঁচিকাঁটা ইউনিয়নের প্রায় ৭ শতাধিক কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। আমি আমার বাবার মত সারাজীবন মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করছি।
তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বার্তা বাজার/এম.সি