২৫ মে পর্যন্ত বিএনপির কোনো কমিটি গঠন হবে না

মাহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগামী ২৫ মে পর্যন্ত দলের সকল ধরণের কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম স্থগিত করেছে বিএনপি।

রোববার (১৯ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল। করোনা মহামারির ব্যাপক বিস্তারের কারণে এবার এই স্থগিতাদেশ চলতি বছরের আগামী ২৫ মে পর্যন্ত বাড়ানো হলো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর