ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ডাক্তারের করোনা, লকডাউন এক ইউনিট

রাজধানী ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের এক ডাক্তারের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর রোববার (১৯ এপ্রিল) রাতে অর্গান ট্রান্সপ্ল্যান্ট ইউনিটটিকে সাময়িক লকডাউন করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যার কারণে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে এই হাসপাতালের ভাসকুলার ও নিউরোসার্জারি বিভাগ।

এছাড়াও ভাসকুলার সার্জারি, নিউরোসার্জারি, অ্যানেস্থেসিয়ার ১৭ জন চিকিৎসক এবং ১০ থেকে ১২জন নার্স যাচ্ছেন কোয়ারেন্টিনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত চিকিৎসক নিউরোসার্জারি বিভাগের। কিন্তু ভাসকুলার বিভাগ ও নিউরোসার্জারি বিভাগর চিকিৎসকরা একই অপারেশন থিয়েটার, একই চেঞ্জরুম ব্যবহার করে্ন বলে ওই বিভাগও লকডাউন করা হয়েছে।

ভাসকুলার সার্জারি বিভাগের ডাক্তাররা বলেন, নিউরোসার্জারি বিভাগের আক্রান্ত চিকিৎসক গত ১৪ এপ্রিল ২৪ ঘণ্টার ডিউটিতে ছিলেন, ১৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে যান এবং সেদিন ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের সংস্পর্শেও গিয়েছিলেন তিনি। রোববার (১৯ এপ্রিল) বিকালে তার রিপোর্ট পাওয়া গেছে, সেখানে করোনা পজিটিভ এসেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর