ভারতের দিল্লিতে একই পরিবারের ২৬ জন সদস্যদের শরীরে করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে। জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। এই সংক্রমণ ধরা পড়ার পর গোটা এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। লোকজনের ঢোকা-বেরোনো বন্ধ করে দেয়া হয়েছে। দিল্লিতে এ নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬।
এক পরিবারের এই ২৬ সদস্যসহ শনিবার বিকেল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১,৭০৭ এবং মৃত্যু হয়েছে ৪২ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার প্রেস বিবৃতিতে জানিয়েছে, রাজাধানীতে করোনা আক্রান্ত ৬২%-র সঙ্গে দিল্লির নিজামউদ্দিন মার্কাজের যোগ রয়েছে।
বার্তাবাজার/এমকে