করোনা নামক অচেনা প্রাণঘাতি ভাইরাস যখন বিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে, ঠিক তখনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে করোনা থাবা থেকে রক্ষার জন্য যুদ্ধ ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের অন্যান্য উপজেলার মত সাভার উপজেলা প্রশাসনও করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে এবং করোনা সংকট মোকাবেলায় অদৃশ্য শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
করোনা মোকাবেলার আজ ৪১তম দিনেও ঢাকা জেলার সবচেয়ে জনবহুল ও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বসবাসরত করোনা রোগীর সংখ্যা এখনও প্রায় শূন্যের কোঠায়। উপজেলা প্রশাসন সাভারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, এ তার এক অনন্য উদাহরণ।

মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে ত্রাণ (জি আর) সুনির্দিষ্টভাবে উপজেলার
নিম্ন আয়ের পরিবারের মধ্যে পৌঁছে দেয়া হয়েছে এবং চলমান আছে।

উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফোনকল, এসএমএস বা অন্য যেকোনো মাধ্যমে কোনো পরিবারের ত্রাণের প্রয়োজন গোচরীভূত হলেই তা প্রদান করা হচ্ছে।
গত ১৮/০৪/২০২০ তারিখে একজন অসহায় বয়স্ক মহিলা রাস্তায় থাকার বিষয়টি পুলিশ ফোর্স উপজেলা নির্বাহী অফিসার, সাভারকে জানান।

বিষয়টি সাথে সাথে আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা সমাজসেবা অফিসার, সাভার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি এ্যাম্বুলেন্স পাঠান।

উপজেলা প্রশাসন অসহায় মহিলাকে মায়ের মর্যাদা দিয়ে হাসপাতালে ভর্তি করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে!

পাঠকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়ী এলাকায় করোনার ভয়ে এক অসহায় মাকে ফেলে যান তার সন্তানরা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকর্মী সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ ও সংশ্লিষ্ট সকলের অনুকরণীয় মহানুভবতার জন্য সংশ্লিষ্ট সকলেই সাধুবাদ প্রাপ্য।

এছাড়াও গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা ইতোমধ্যে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে সাভার উপজেলা চেয়ারম্যান নিজ ব্যবস্থাপনায় ত্রাণ কিনে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন এবং ইউপি চেয়ারম্যানরা এ্যাম্বুলেন্স ভাড়া করে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন। জনপ্রতিনিধিদের এই দৃষ্টান্তও উল্লেখ যোগ্য।

এক্ষেত্রে বিশেষ করে আরও উল্লেখ করা প্রয়োজন, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান, উপজেলা চেয়ারম্যান মহোদয়, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, স্বাস্থ্য বিভাগ, সহকারী কমিশনার (ভূমি)গণ, সাভারের জনপ্রতিনিধি, সামরিক ও বে-সামরিক প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন সবাই সম্মিলিতভাবে করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসন, সাভার মানবিকভাবে দৃঢ়চিত্তে এবং দৃঢ় পদক্ষেপে করোনার বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে দেশে এবং বিশ্ব দরবারে আরো দৃঢ় ও শক্তিশালী করবে ইনশাহআল্লাহ্। এই জন্য সাভারের সর্বস্তরের জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।

এজন্য সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান সাভারবাসীকে যার যার ঘরে থেকে এবং সরকার ঘোষিত নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা যুদ্ধে বিজয়ী হবার আহ্বান জানান।
বার্তা বাজার/এম.সি