প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স শুরু হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী করোনাভাইরাস নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট জেলাগুলোর অবস্থা জানবেন। ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
আজ ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।
বার্তাবাজার/এমকে