দেশব্যাপী করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দী জনগণের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে প্রদত্ত খাদ্য সামগ্রীর উপহার হতে ২৯ নং ওয়ার্ড এলাকাবাসীর মাঝে ত্রাণের উপহার বিতরণ শুরু করলেন ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের।
রোববার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে জনসাধারণের মাঝে এ খাদ্য সামগ্রীর উপহার বিতরণ কার্য্যক্রম শুরু হয়।
২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের ঘনিষ্ঠ প্রতিনিধি সোহেল আহমেদ বার্তাবাজারকে জানান, “করোনার প্রাদুর্ভাবে কর্মহীন বেকার ও গৃহবন্দী মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্রয়োজন পূরণের পাশাপাশি ঘরে থাকার মাধ্যমে করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলায় কৃতজ্ঞতা স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে দেশব্যাপী খাদ্য সামগ্রীর উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা সকল শ্রেনীর লোকদের মাঝে বিতরণ করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের এ উপহার সামগ্রী বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ উপহার যথাশীঘ্র বিতরণের কার্য্যক্রম শুরু করেছেন।”
তিনি আরো বলেন, কাউন্সিলর জোবায়েরের দিক নির্দেশনায় প্রধানমন্ত্রীর এই ত্রাণ উপহার বিতরণের প্রথম দিনে ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের কদমতলী এলাকার রওশন মসজিদ লেইন, বায়তুল জান্নাত মসজিদ লেইন,মাওলা বক্স বাড়ী, ছাত্তার হাজীর বাড়ী,মনোয়ার খান বাড়ী, ঝাড়ু গলি, এনায়েত আলী সর্দারের বাড়ী সহ আরো কয়েকটি পাড়া ও মহল্লায় সর্বমোট ৭২৭ পরিবারকে ত্রাণ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। পরবর্তীতে অবশিষ্ট অন্যান্য পরিবারের মাঝেও এ উপহার বিতরণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের প্রতিটি ব্যাগে ৪কেজি চাল ও ১ কেজি করে আলু দেওয়া হয়েছে। যা বিতরণের দায়িত্বে কর্মরত ছিলেন, মোহাম্মদ সোহেল, ফায়সল অভি, আরাফাত রাসেল, মোহাম্মদ রিপন, রাসেল আরমান, মোহাম্মদ সম্রাট, সজীব, খোকন আহমদ সহ বেশ কিছু স্থানীয় যুবক।
বার্তা বাজার/এম.সি