৩১৩ জন প্রবাসী বাংলাদেশীর প্রাণ গেল করোনায়

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন দেশে এ পর্যন্ত ৩১৩ বাংলাদেশি প্রবাসী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত এই খবর জানা গেছে।

মোট প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সর্বশেষ পাওয়া তথ্যানুসারে অন্তত ১৭০ জন প্রবাসী মারা গেছেন। এর মাঝে গত ২৪ ঘণ্টায় শুধু নিউ ইয়র্কেই মারা গেছেন ১০ জন প্রবাসী বাংলাদেশি। এছাড়াও সেখানে আরও কয়েকশ প্রবাসী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন ১৭ জন। কানাডায় ৬, ইতালিতে ৬ স্পেনে ৫, কাতারে ৪, আরব আমিরাতে ১, লিবিয়ায় ১জন ছাড়াও যুক্তরাজ্যে অনেক প্রবাসী মারা গেছেন।

নগর রাষ্ট্র সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এ পর্যন্ত প্রায় ৩০০০ জন বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর