লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত আরও ৪ জন, মোট ২৬

লক্ষ্মীপুরে নতুন করে ৪ জনসহ এখন পর্যন্ত ২৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। অসচেতনতা, সামাজিক দূরুত্ব না মানা ও অন্য জেলা থেকে আসা লোকজন করোনা ছড়াচ্ছে। এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, করোনা সংক্রমন ঠেকাতেজেলা লক্ষ্মীপুরে প্রশাসন ঘোষিত লকডাউন চলছে। লকডাউনের ৮ম দিনে সোমবার (২০ এপ্রিল) অনেকটাই ঢিলেঢালাভাব দেখা গেছে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সচেতনতা তৈরিসহ তৎপর রয়েছে। তবুও শহর কিংবা গ্রাম কোথাও ঘরে থাকতে চাইছে না মানুষ। অযথা ঘুরাফেরা করছে অনেকে। এতে করোনার ঝুঁকি থাকছেই বলে মনে করছেন সচেতনরা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, লক্ষ্মীপুরে এ পর্যন্ত ৫১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩২৩ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ গত ১৯ এপ্রিল রাত ১০ টায় সদর উপজেলায় নতুন ৪ জনসহ এ পর্যন্ত জেলায় ২৬ জনের পজেটিভ রিপোর্ট আসে। এখনো ১৯৫ জনের রিপোর্ট আসেনি। আইসোলেশনে আছে ২ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল গফফার জানান, আক্রান্তদের মধ্যে রামগঞ্জে এক চিকিৎসক, ৪ জন স্বাস্থ্যকর্মী এবং নারী ও শিশুসহ ১৫ জন, সদরে ৭ জন, কমলনগর ও রামগতিতে ৪ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হন বলে জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর