এবার অভিনব কায়দায় চেয়ারম্যান মুরগীর খামারে লুকিয়ে রাখা ৮৬৯ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানের স্ত্রী ও ইউনিয়নের চালের ডিলার রহিমা বেগমের বাগান বাড়ির একটি মুরগীর খামারের ঘর থেকে এই চালগুলো উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যানের বাগান বাড়িতে অভিযান চালিয়ে এই চালগুলো আমরা জব্দ করি।
য়ামিনুল ইসলাম আরও বলেন, ত্রাণ নিয়ে বিভিন্ন স্থানে অনিয়ম দুর্নীতির কথা শোনা যাছে। এই চালগুলো তাদের ন্যায্য পাওনাদারদের কাছে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে। আর যাতে এমন ঘটনা না ঘটে সেদিকেও আমরা সতর্ক রয়েছি।
বার্তাবাজার/এসজে