মহামারি করোনায় সারা বিশ্বজুড়ে ক্রমেই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। থামছেই না মৃতের হার। এ পর্যন্ত সারা বিশেও এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬০ জন। আর মট আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৬ হাজার ৯১০ জন মানুষ।
আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান্ন রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে। তাদের দেয়া তথ্যমতে এই পর্যন্ত বিশ্বের ২১০ দেশে ছড়িয়েছে এই ভাইরাসটি।
মোট আক্রান্তদের মাঝে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬ লাখ ১৭ হাজার ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৬ লাখ ২৪ হাজার ৮২৮ জন। এদের আমঝে গুরুতর অবস্থায় আছেন ৫৪ হাজার ২১৮ জন।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। সেখানে ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪০ হাজার ৫৫৫ জন।
বার্তাবাজার/এসজে