মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে ৪০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮১ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৫৯১ জন।
দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ৫০০ জনেরও বেশি মানুষ মারা যাচ্ছেন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাসে গোটা বিশ্বে সোমবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ লাখ ২০ হাজার ৭৬ জন।
রোববারের(১৯ এপ্রিল) হিসাব অনুযায়ী, বাংলাদেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন।
বার্তাবাজার/এসজে