কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ডাক্তার-পুলিশসহ আরও ২১ জন

কিশোরগঞ্জে ডাক্তার-নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ২১ জনের নতুন করে করোনা সনাক্ত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. বুলবুল আহমেদ বলেন, গত শনিবার (১৮ এপ্রিল) ভৈরব থেকে ৩৪ জনের নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় তাদের মধ্যে ১৩ জনের নেগেটিভ রিপোর্ট আসলেও ২১ জনের করোনা পজিটিভি রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্য চারজন পুলিশ কনস্টেবল, সাতজন ডাক্তার এবং বাকিরা নার্স ও স্বাস্থ্যকর্মী।

এর আগে ভৈরবে এসিল্যান্ড, ডাক্তার, পুলিশসহ ১৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। এ নিয়ে ভৈরবে এখন পর্যন্ত ৩৬ জন করোনায় আক্রান্ত হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা বলেন, ভৈরবের মানুষ সচেতন না হলে সামনে আরও বিপদ অপেক্ষা করছে। সবাইকে সতর্ক করতে গিয়েই এসিল্যান্ড, পুলিশ ও ডাক্তার আক্রান্ত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর