কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ১৭

কানাডার একটি প্রদেশে পুলিশের পোশাক পরে এক বন্দুকধারীর আতর্কিত হামলায় নিহত হয়েছে ১৭ জন নিরীহ মানুষ। গুলিতে নিহতদের মাঝে একজন নারী পুলিশ কর্মকর্তাও আছেন বলে জানা যায়। রোববার (১৯ এপ্রিল) কানাডিয়ান পুলিশ সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, পুলিশে পোশাক পড়া ঐ বন্দুকধারী টানা ১২ ঘন্টা ঘুরে ঘুরে তান্ডব চালায়। দেশটির নোভা স্কোশিয়া প্রদেশে ঘটা এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসাথে ওই হামলাকারীও নিহত হয়েছে বলে জানা গেছে।

নোভা স্কোশিয়া প্রদেশের পুলিশ এক টুইট বার্তায় জানায়, গ্যাব্রিয়েল ওর্টম্যান নামের ওই হামলাকারীর বয়স ৫১ বছর। তবে সে নিহত হওয়ার কারণ বিষয়ে কিছুই জানা যায় নি।

পুলিশ আরও জানায়, পুলিশের পোশাক পরে এবং সম্ভবত ‘পুলিশের গাড়ি’ ব্যবহার করে শনিবার রাতে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর পোর্টাপিকেতে ওই হামলাকারী হামলা শুরু করে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটি রক্তক্ষয়ী হামলা। বিবিসি, ওয়াশিংটন পোস্ট, ইন্ডিপেনডেন্ট।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর